ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আফগান নারীদের স্কুলে ফেরাতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল জয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই ওয়াশিংটন সফরকালে আফগানিস্তানে নারী শিক্ষায় সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন। মালালা বলেন, আমরা আশা করছি জাতিসংঘের সঙ্গে যুক্তরাষ্ট্রও আফগান নারী শিক্ষায় পদক্ষেপ নেবে। যত দ্রুত সম্ভব নারীদের স্কুলে ফেরাতে হবে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনঙ্কেনের পাশে দাঁড়িয়ে মালালা অভিযোগ করেন, আফগানিস্তানে নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির তালেবান সরকার। বিশ্বের একমাত্র দেশ আফগানিস্তান যেখানে নারীরা বর্তমানে মাধ্যমিক শিক্ষার সুযোগ পাচ্ছে না। তালেবান ক্ষমতা দখলের পর শুধু ছেলেদের স্কুল খুলে দেওয়া হয় এবং পুরুষদের শিক্ষকতা করার অনুমতি দেওয়া হয়।

১৫ বছর বয়সী সোতোদা নামের এক আফগান কিশোরীর চিঠি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে উপস্থাপনকালে মালালা বলেন, আমরা এমন একটি বিশ্ব দেখতে চাই যেখানে সব নারীরা নিরাপদ ও মানসম্পন্ন শিক্ষায় প্রবেশাধিকার পাবে। এটা আফগান নারীদের বার্তা।

চিঠিটি পড়ে শোনান মালালা। সোতোদার চিঠিতে লিখেছেন, যত বেশিদিন স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো নারীদের জন্য বন্ধ থাকবে, এটি তাদের ভবিষ্যতের জন্য আরও বেশি অন্ধকারময় হবে। শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের জন্য নারী শিক্ষা অনেক শক্তিশালী ভূমিকা রাখে। নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হলে আফগানিস্তান আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।

প্রসঙ্গত, পাকিস্তানি নারী অধিকার কর্মী মালালা সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এর আগে পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম গ্রহণ করেন মালালা। পরে তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে তার ওপর হামলা চালানো হয়। সে সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন মালালা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা