ফাইল ফটো
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা অমান্য করে সৌদি আরবে অস্ত্র পাঠাচ্ছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক: নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদি আরবে অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে ইতালি। দেশটির স্বায়ত্তশাসিত বন্দর শ্রমিকদের সম্মিলিত ইউনিয়ন এই তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, ট্যাংক হেলিকপ্টার এবং অন্যান্য অস্ত্রভর্তি কয়েকটি কার্গো জাহাজ ইতালির বন্দর থেকে সৌদি আরবের দিকে রওনা হয়েছে। স্থানীয় বন্দর আইন এবং সংবিধান লঙ্ঘন করে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবে পাঠানো হচ্ছে বলে সংগঠনটি জানায়।

দারিদ্র্যপীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসনের মাধ্যমে হাজার হাজার মানুষ হত্যা করার অপরাধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করে চলতি বছরের জানুয়ারি মাসে ইতালি একটি আইন পাস করে। কিন্তু গত জুন মাসে সংযুক্ত আরব আমিরাত হুমকি দিয়ে বলেছিল যে, যদি এই আইন বাতিল করা না হয় তাহলে আমিরাতের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে ইতালির যুদ্ধবিমান এবং হেলিকপ্টার প্রত্যাহার করে নিতে হবে। এরপর ইতালি বেশ কিছু সীমাবদ্ধতা শিথিল করে।

ইতালির বন্দর শ্রমিকরা বলছেন, সম্প্রতি জেনোয়া বন্দর দিয়ে মার্কিন নির্মিত ট্যাঙ্ক সৌদি আরবে পাঠানো হয়েছে।

সম্মিলিত বন্দর শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, ইতালির তৈরি অস্ত্র সৌদি আরবের কাছে রপ্তানি নিষিদ্ধ থাকার কারণে ইতালিতে অস্ত্র অ্যাসেম্বল করে রিয়াদে পাঠানো হচ্ছে।

বন্দর শ্রমিকদের সংগঠন এবং দি উইপন ওয়াচ নামের আরেকটি স্বাধীন সংগঠন জানিয়েছে, মাঝেমধ্যেই জেনোয়া বন্দর দিয়ে সৌদি আরবে অস্ত্র পাঠানো হচ্ছে এবং প্রতিবারই বিষয়টি বন্দর কর্তৃপক্ষের নজরে আনা হলেও এ নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না।

সাননিউজ/ডি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা