আন্তর্জাতিক

প্রেমিক কথা বন্ধ করায় পুলিশে অভিযোগ প্রেমিকার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এলাকার এক তরুণীর প্রেমিক তার সঙ্গে কথা বন্ধ করায় পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিকের জন্মদিনে ওই তরুণী তাকে শুভেচ্ছা জানাননি। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে মেয়েটির প্রেমিক তার সঙ্গে কথা বন্ধ করে দেন।

মেয়েটি অবশ্য বেশ কয়েকবার প্রেমিকের মান ভাঙানোর চেষ্টা করেছেন। কিন্তু তাতেও তার প্রেমিকের মন গলেনি।

কোনোভাবেই প্রেমিকের মান ভাঙাতে না পেরে শেষমেষ পুলিশের শরণাপন্ন হন ওই তরুণী। পুলিশকে গিয়ে অনুরোধ করেন প্রেমিকের সঙ্গে তাকে কথা বলিয়ে দিতে।

তরুণীর অভিযোগ আমলে নিয়ে পুলিশ তার প্রেমিককে ডেকে পাঠায়। দুজনের সঙ্গে আলোচনার পর পুলিশ ওই যুগলকে বিয়ে করার পরামর্শ দেয়।

তাদের পরিবারও পুলিশের পরামর্শের ব্যাপারে একমত হন। ওই যুগলের বিয়েও হয়ে গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত

ভারত নারী ক্রিকেট দলকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতানোর কারিগর হারমানপ্রীত ক...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা