ছবি: এএফপি
আন্তর্জাতিক
বিশ্বে প্রথম 

বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় জাহাজ চালু করল নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নিয়ে যখন বিশ্বের বড় বড় দেশের নেতাদের মধ্য উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে এবং একের পর এক আলোচনা ও বৈঠক হচ্ছে, ঠিক সেই সময় প্রথম দেশ হিসেবে সম্পূর্ণ বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় মালবাহী জাহাজ চালু করল নরওয়ে। বৈশ্বিক উষ্ণতা হ্রাসে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে এই জাহাজটি চালু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ফলে বছরে প্রায় ৪০ হাজার ডিজেলচালিত ট্রাক চলার প্রয়োজনীয়তা দূর হবে, কমবে পরিবেশদূষণ।

শুক্রবার (১৯ নভেম্বর) গণমাধ্যমের সামনে উন্মোচিত করা হয় জাহাজটিকে। ইয়ারা বার্কল্যান্ড নামের এই জাহাজ স্বয়ংক্রিয়, অর্থাৎ চালক ছাড়াই চলতে সক্ষম। ইয়ারা বার্কল্যান্ডে সেন্সর লাগানো রয়েছে। এই সেন্সরের সাহায্যেই জাহাজটি চালক ছাড়া নিজে নিজে চলাচল করবে।

তবে স্বয়ংক্রিয়ভাবে চলাচলের জন্য জাহাজটিতে আরও সংস্কার করতে হবে। এছাড়াও স্বয়ংক্রিয় নেভিগেশনের জন্য নতুন নিয়মেরও দরকার হবে। কারণ স্বয়ংক্রিয় নেভিগেশনের মাধ্যমে চলাচলের জন্য এখন পর্যন্ত কোনো নীতিমালা নেই।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়ারা বার্কল্যান্ডের দৈর্ঘ্য ৮০ মিটার এবং ধারণক্ষমতা ৩ হাজার ২০০ টন। জাহাজটি আগামী ২ বছর ধরে পরীক্ষামূলকভাবে চলাচল করবে।

নরওয়ের পোরসগ্রুনের একটি কারখানা থেকে ৮ মাইল দূরে ব্রেভিক বন্দরে ১২০ কনটেইনার সার পাঠানোর মাধ্যমে জাহাজটির কার্যক্রম শুরু হয়। এই জাহাজ চলাচলের ফলে বছরে প্রায় ৪০ হাজার ডিজেলচালিত ট্রাক চলার প্রয়োজনীয়তা দূর হবে। ফলে কমবে পরিবেশদূষণ। সূত্র: এএফপি

সাননিউজ/ডি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা