আন্তর্জাতিক

মিয়ানমারে পানিতে ডুবে নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের দক্ষিণাঞ্চলের মন রাজ্যে রোববার (২১ নভেম্বর) পানিতে ডুবে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মন রাজ্যের থানবুজায়াত শহরের উপকূল থেকে তিন কিলোমিটার দূরে দুর্গম অঞ্চলের এক বৌদ্ধ মন্দিরে প্রার্থনায় অংশ নিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

দেশটির হাজার হাজার তীর্থযাত্রী পাথুরে উপকূল পাড়ি দিয়ে কাইক নে প্যাগোডায় পৌঁছানোর চেষ্টার সময় অনেকে তলিয়ে যান।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মাত্র চার মিটার চওড়া রাস্তার দুর্গম নিশানা বুঝতে না পেরে অনেকে পাড়ি দেয়ার চেষ্টা করেন। এ সময় তীব্র জোয়ার ছিল। ফলে বেশ কয়েকজন পানিতে ডুবে মারা যান।

দেশটির স্থানীয় কর্মকর্তা নাই সাহাই ইয়ান বলেছেন, আমরা সাধারণত সকাল সাড়ে ৬টার দিকে লোকজনকে মন্দিরে আসার অনুমতি দিয়ে থাকি। কিন্তু তারা আমাদের কথা শোনেনি এবং তারা আগেই হেঁটে যাওয়ার চেষ্টা করেছিল। জনাকীর্ণ ওই পানিপথে তীব্র চাপ তৈরি হওয়ায় অনেকেই ডুবে যান।

থানবুজায়াতের জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী কর্মকর্তা কো কিয়াও থু বলেছেন, এ ঘটনায় ১৫ জনের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখনও আরও তিনজন নিখোঁজ রয়েছেন। ওই জলপথের ঝুঁকিপূর্ণ অংশ ভালোভাবে চিহ্নিত করা ছিল না বলে এএফপিকে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা