ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সাইবার হামলার শিকার ইরানের মাহান এয়ার

সাননিউজ ডেস্ক: ইরানের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন সংস্থা মাহান এয়ার সাইবার হামলার শিকার হয়েছে। কোম্পানিকে লক্ষ্য করে বেশ কয়েকবার সাইবার হামলার পর এটি ছিল সর্বশেষ হামলা।

রোববার (২১ নভেম্বর) মাহান এয়ার কর্তৃপক্ষই এ তথ্য দিয়েছে। কোম্পানি এক বিবৃতিতে বলেছে, মাহান এয়ারের কম্পিউটার সিস্টেম নতুন আক্রমণের শিকার হয়েছে।

তারা আরও জানায়, দেশের বিমান পরিবহন শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে এটি ইতোমধ্যে বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে যে, তাদের সকল ফ্লাইট নির্ধারিত সময়ে যাতায়াত করেছে তবে, ওয়েবসাইট ডাউন ছিল।

মুখপাত্র আমির হোসেন জোলানওয়ারী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আমাদের ইন্টারনেট নিরাপত্তা দল সাইবার হামলাকে ব্যর্থ করেছে।

মাহান এয়ার হলো ইরানের প্রধান জাতীয় বিমান পরিবহন ইরান এয়ার-এর পর দ্বিতীয় বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা। এটি ২০১১ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু ইরানী কোম্পানির কালো তালিকাভূক্ত একটি ডমেস্টিক পরিবহন। এটি ইউরোপ ও এশিয়ার গন্তব্যগুলিতে সেবা দেয়৷

ইরান গত মাসে তার পেট্রোল বিতরণ ব্যবস্থায় সাইবার হামলা জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে যা দেশব্যাপী জ্বালানী পাম্পে বিপর্যয় সৃষ্টি করেছিল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

৫৫ বছর পর বদলাচ্ছে বাংলাদেশের অর্থবছর

প্রায় ৫৫ বছর পর বাংলাদেশের অর্থবছরের সময়সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ২০...

সৌদির ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদের

জুলাইয়ের শেষ থেকে এখন পর্যন্ত সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর...

রোহিঙ্গা প্রত্যাবাসন কি আরও জটিল হচ্ছে?

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবারও ‘...

সাইফ- কিয়ারার নতুন সিনেমা

বয়স ও ক্যারিয়ারে দু’জন দুই প্রজন্মের হলেও পর্দায় এবার একসঙ্গে দেখা যাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা