যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বড়দিনের প্যারেডে দুর্ঘটনায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে স্থানীয় সময় রোববার (২১ নভেম্বর) রাতে জনাকীর্ণ ক্রিসমাস প্যারোডে গাড়িচাপায় ৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি লাল রঙের এসইউভি গাড়ি ওয়াওকেশা শহরে ওই প্যারেডে ঢুকে পড়ে। গাড়ির ধাক্কা থেকে বাঁচতে বহু মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ গাড়িটিকে থামানোর জন্য তার উপর গুলি চালাচ্ছে। সেসময় রাস্তার একটি ব্যারিয়ার ভেঙে গাড়িটি পালিয়ে যায়।

ঘটনায় জড়িত থাকা সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গাড়িটিকে মিলওয়াকি থেকে প্রায় ৩২ কিলোমিটার পশ্চিম থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি সন্ত্রাসবাদী হামলা কিনা তা এখনও জানা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা