মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টের
আন্তর্জাতিক

মার্কিন সাংবাদিককে মুক্তি দিচ্ছে না মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টেরকে মুক্তি দিচ্ছে না মিয়ানমার। দেশটির একটি আদালত মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টেরের জামিন নামঞ্জুর করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে এখনই তিনি মুক্তি পাচ্ছেন না।

ড্যানির আইনজীবী থান জ’ অং বলেন, গত পাঁচ মাস ধরে কারাভোগ করছেন তিনি। বুধবার (৩ নভেম্বর) নতুন করে তার বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এতে ভিসার শর্ত লঙ্ঘন করায় পাঁচ মাস থেকে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে তার।

আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এরই মধ্যে তার বিরুদ্ধে মিথ্যা ও উসকানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে তাকে তিন বছরের সাজা ভোগ করতে হতে পারে। ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৪ মে আটক হন ড্যানি। তিনি অনলাইন ম্যাগাজিন ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার বিরুদ্ধে অবৈধ বিরোধী দলগুলোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেআইনি অ্যাসোসিয়েশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। এই অভিযোগেও দুই থেকে তিন বছরের কারাদণ্ড হতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: খসরু

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা