মানবদেহে শুকরের কিডনি প্রতিস্থাপন
আন্তর্জাতিক

মানবদেহে শুকরের কিডনির সফল প্রতিস্থাপন

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো মানুষের দেহে সফলভাবে শুকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে রোগীর প্রতিরোধ ক্ষমতায় কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গন হেলথে এ কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। রোগীর প্রতিরোধ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে যেন শুকরের কিডনি প্রত্যাখ্যান না করে সেই কারণে শুকরের জিনে পরিবর্তন আনা হয়।

ওই পরিবর্তনের কারণে শুকরের টিস্যুতে থাকা একটি অণুর উপস্থিতি হারিয়ে যায়। ওই অণুটির কারণেই তাৎক্ষণিকভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থা কিডনি প্রত্যাখ্যান করে থাকে।

শুকরের কিডনি গ্রহণ করেছেন ব্রেইন ডেড এক নারী। তার কিডনি অকার্যকারিতার লক্ষণ দেখা দিলে তার পরিবার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার আগে পরীক্ষা চালানোর অনুমতি দেয়।

চিকিৎসকেরা নতুন কিডনির রক্ত নালীগুলো রোগীর সঙ্গে জুড়ে দেন। গবেষকদের পর্যবেক্ষণের সুবিধার্থে শরীরের বাইরে রাখা হয় নতুন কিডনিটি।

প্রতিস্থাপনকারী দলটির নেতৃত্বে ছিলেন সার্জন রবার্ট মন্টোগোমারি।

তিনি জানিয়েছেন, প্রতিস্থাপিত কিডনির কার্যক্রম খুব স্বাভাবিক বলেই দেখা যাচ্ছে। মানুষের প্রতিস্থাপিত কিডনি যে পরিমাণ মূত্র উৎপাদন করে নতুন কিডনিটিও একই পরিমাণ মূত্র উৎপাদন করছে বলেও জানান তিনি। এছাড়া রোগীর প্রতিরোধ ক্ষমতাও তাৎক্ষণিকভাবে নতুন কিডনিটি প্রত্যাখ্যান করেনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা