আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তবে উড়োজাহাজটিতে থাকা ২১ আরোহীর সবাই সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের ব্রুকশায়ারের হাউসটন এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে উড়োজাহাজটি যাত্রা শুরু করে। এটির গন্তব্য ছিল বোস্টন। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই উড়োজাহাজটি টেক্সাসে বিধ্বস্ত হয়। স্থানীয় সময় মঙ্গলবার উড়োজাহাজটি টেক্সাসে বিধ্বস্ত হয়। যে স্থানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়, সেখানে গাছপালা ও ঝোপঝাড় রয়েছে।

আরও বলা হয়, উড়োজাহাজটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ২১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ক্রু ছিলেন তিনজন। বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। তবে আগুন ধরে যাওয়ার আগেই আরোহীরা বিধ্বস্ত উড়োজাহাজটি থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

এদিকে, টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্র দেখা যায়, বিধ্বস্ত উড়োজাহাজের জ্বলন্ত অংশে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে দিচ্ছেন।

স্থানীয় ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, ২১ আরোহীর সবাই সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। দুই ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটি থেকে তাদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

ফারাক্কা চুক্তি নবায়নে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হ...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন...

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে...

আবারও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা