আন্তর্জাতিক

ফের উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: ফের সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার (২০ অক্টোবর) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

এর আগে মঙ্গলবার উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল, পূর্ব সাগরে জাপান উপকূলের কাছে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী আরও জানায়, ব্যালেস্টিক এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪৫০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার ওপরে উঠতে পারে।

কেসিএনএ এক প্রতিবেদনে জানায়, নতুন এই ক্ষেপণাস্ত্রটি ‘উন্নত নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রযুক্তি’ সমৃদ্ধ। তবে পারমাণবিক অস্ত্রের মতো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও উৎক্ষেপণের ওপরও উত্তর কোরিয়ার প্রতি নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘের। তবে সেই নিষেধাজ্ঞা আমলে না নিয়ে সম্প্রতি কয়েক দফা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম জং উনের দেশ। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এসব পরীক্ষার মধ্যে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আন্তর্জাতিক বিধিনিষেধ অমান্য করেছে দেশটি বলে অভিযোগ উঠেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা