নাসরিন আবু কামেল
আন্তর্জাতিক

ফিলিস্তিন নারীর সঙ্গে ইসরাইলের অমানবিক আচরণ

আন্তর্জাতিক ডেস্ক: সদ্য কারামুক্ত এক ফিলিস্তিনি নারীকে গাজায় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না ইসরাইল। তিনি স্বামী ও ৭ স্থান নিয়ে অবরুদ্ধ গাজায় গত ২০ বছর ধরে বসবাস করে আসছেন।

মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

নাসরিন আবু কামেল নাম ওই ফিলিস্তিনিকে ৬ বছর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী।

তখন থেকেই তিনি ইসরাইলের কারাগারে বন্দি ছিলেন। গত রোববার কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরতে চাইলে গাজা উপত্যকায় ইসরাইলের চেকপোস্টে তাকে আটকে দেওয়া হয়।

নাসরিনের জন্ম ইসরাইলের হাইফা শহরে। তিনি ফিলিস্তিন বংশোদ্ভূত ইসরাইলের নাগরিক অর্থাৎ আরব ইসরাইলি।

২০০০ সালে ফিলিস্তিনি যুবক হাজেম আবু কামেল (বর্তমানে ৫০ বছর বয়স) ইসরাইলে কাজ করতে গিয়ে নাসরিনের প্রেমে পড়েন। পরে তারা বিয়ে করে গাজায় বসবাস শুরু করেন।

২০১৪ সালে হাইফা গিয়ে সেখানকার বন্দরের একটি ছবি তুলেছিলেন নাসরিন। ২০১৫ সালে ওই ছবিটির জন্য তাকে ফিলিস্তিনের চর আখ্যায়িত করে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী।

এর পর থেকে ছয় বছর ধরে ইসরাইলের ড্যামোন কারাগারে বন্দি রাখা হয় নাসরিনকে। রোববার কারাগার থেকে ছাড়া পেলেও পরিবারের সঙ্গে আর দেখা করতে পারেননি তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

সাটুরিয়ায় স্কুল ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

মানিকগঞ্জের সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্...

রাজনগরে বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত ক...

এমপি ফজলুরকে ‘ব্লাডি ইমবেসাইল' বললেন এমপি নাসের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে বিএনপি নেতা ফজ...

প্রাণনাশের হুমকির বিচার দাবি ফুলবাড়ী মাইটিভির প্রতিনিধি

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় মাইটিভির ফুলবাড়ী প্...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা