আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত সাড়ে ৭০ লাখ ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯ এ নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ হাজারেরও অধিক। মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে।

মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৩ হাজারেরও বেশি। আজ নতুন করে মারা গেছে ২ হাজার ৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ লাখ ৪৬ হাজারেরও বেশি।

রোববার (৭ জুন) এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাজিলে নতুন করে মারা গেছে ১২১ জন। এর আগের দিন মারা গেছে ৯১০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৮ জনে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৩৪ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৫৯ জনের। আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজারেরও বেশি।

ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২৬১ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ২০৭ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজারেরও বেশি। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৩৯২ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ২৭২ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩৬৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লাখ ৫৬ হাজার ৫৮০ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৭৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৫৪২ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ১৯৪ জন।

স্পেনে আজ ১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১৩৬ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৫৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৮৯৯ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজারেরও বেশি।

মেক্সিকোতে নতুন করে প্রাণহানি হয়েছে ৩৪১ জনের। এ পর্যন্ত মারা গেছে ১৩ হাজার ৫১১ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ১৩ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৪ জনে। আক্রান্ত ৮৩ হাজার ২২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা