আন্তর্জাতিক

নিরাপত্তা বাহিনীর অভিযানে কাশ্মীরে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোফিয়ানে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ৫ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

দেশটির প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, সোফিয়ানে চালানো অপারেশন রেবানে ৫ জঙ্গি নিহত হয়।

তিনি বলেন, সফলভাবেই এ অপারেশন করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

এক পুলিশ কর্মকর্তা জানান, কাশ্মীরে দক্ষিণাঞ্চলীয় সোফিয়ানের রেবান এলাকা ঘিরে ফেলে এ অভিযান চালিয়েছে। ওই এলাকায় জঙ্গি অবস্থানের খবর পাওয়ার পরেই এ অভিযান চালানো হয়।

জানা গেছে, প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন চলে সেখানে। সেসময় নিরাপত্তারক্ষীদের দিকেও পাথর ছোঁড়ে জঙ্গিরা। এরপর সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

খবরে বলা হয়, জঙ্গিদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলা হয়।

কিন্তু জঙ্গিরা সেটা না করে নিরাপত্তারক্ষীদের দিকে উল্টো গুলি চালায়। এরপর পাল্টা গুলিতে নিহত হয় জঙ্গিরা। সূত্র: এনডিটিভি

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা