আন্তর্জাতিক

বিস্ফোরক ভর্তি ময়দার গোলা চিবিয়ে উড়ে গেল গরুর চোয়াল!

আন্তর্জাতিক ডেস্ক:

বিস্ফোরকভর্তি আনারস খেয়ে হাতির মর্মান্তিক মৃত্যুর রেশ না কাটতেই আবারো একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। এবার বিস্ফোরকভর্তি ময়দার গোলা চিবিয়ে উড়ে গেলো গর্ভবতী গরুর চোয়াল।

এ ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচলপ্রদেশের বিলাসপুরে। খবর জি নিউজ।

গরুর মালিক গুরদয়াল সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত গরুর ভিডিও প্রকাশ করলে তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের ফলে গরুটির চোয়াল তো বটেই গলার একাংশেও বিশাল ক্ষত তৈরি হয়েছে।

গরুর মালিক দাবি করেছেন, প্রতিবেশীর জমিতে প্রায়ই গরুটি চলে যেত। তাই ময়দার ভেতরে বিস্ফোরক ভরে তা জমিতে রেখে দেয়া প্রতিবেশী। গরুটি তা খেয়ে ফেললে এ ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে গত ২৬ মে, এ ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই কেরালায় একটি গর্ভবতী হাতি বিস্ফোরকভরা আনারস খেয়ে মারা যায়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা