আন্তর্জাতিক

প্রতি মিনিটে একজনের করোনায় মৃত্যু যে দেশে!

আন্তর্জাতিক ডেস্ক:

কোন পৃথিবীর মধ্যে আজ আমরা দাঁড়িয়ে আছি। এটা কি আমাদের চিরচেনা সেই পৃথিবী! আমাদের চেনা পৃথিবীর কোন দেশে কখনও তো কোন ভাইরাসে প্রতি এক মিনিটে একজন করে মানুষের প্রাণ হারাতে হতো না।

এ যেন এক নতুন পৃথিবীতে এসে আমরা পড়েছি। এতে শুধু দুঃসংবাদ আর দুঃসংবাদ।

বিশ্বের মানুষ করোনায় মৃত্যুর সংখ্যায় এমন করুণ রেকর্ড দেখছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে।

বৃহস্পতিবার (০৪ জুন) রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য দিয়েছে সেখানে একদিনের হিসাবে সর্বোচ্চ এক হাজার ৪৭৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টা বিবেচনায় প্রতি মিনিটে কোভিড-১৯ রোগে গড়ে সেখানে একজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে!

শুক্রবার (০৫ জুন) রাতে ব্রাজিল মৃতের যে সংখ্যা দিয়েছে সেখানে আগের দিনের বিবেচনায় মৃত্যু একটু কম হলেও সেই হাজারের উপরেই রয়েছে। অর্থাৎ বৃস্পতিবারও দেশটিতে মিনিটে গড়ে প্রায় একজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ হিসাব অনুযায়ী, আক্রান্তের দিক থেকে ব্রাজিল দ্বিতীয় স্থানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে ৬ লাখ ১৪ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজার ২১ জন। মৃতের তালিকায় তারা তৃতীয়।

১৮ লাখ ৯৭ হাজার ৮৩৮ জন আক্রান্ত নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র; মৃত্যু ১ লাখ ৯ হাজার ১৪৩ জনের।

মৃতের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ৩৪৪ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৭৩৪ জন।

ব্রাজিলের অবস্থা নিয়ে অনেক আগে থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ নানা গবেষণা প্রতিষ্ঠান সতর্ক করে আসছে। চাপে আছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

তবে বলসোনারো আবার স্টেট গভর্নরদের ওপর দায় চাপাচ্ছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা