আন্তর্জাতিক

জাপানের শততম প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের শততম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ফুমিও কিশিদা (৬৪)। তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি সদ্যবিদায়ী ইয়োশিহিদা সুগার স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (৪ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার জাপানের আইনসভার দু’টি কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোটে জেতার পর আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। এর আগে সম্প্রতি তিনি জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন, যা মূলত তাকে প্রধানমন্ত্রী হওয়ার পথে একধাপ এগিয়ে দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নতুন মন্ত্রিসভা সোমবারই ঘোষণা করা হতে পারে। এর আগে ২০২০ সালে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সদ্যবিদায়ী ইয়োশিহিদা সুগা। তবে জনগণ ও দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে চলতি বছর জাপানে অলিম্পিক আয়োজনের অনুমতি দিয়ে বিপাকে পড়েন তিনি।

এদিকে, জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, আগামী সপ্তাহে জাপানের পার্লামেন্ট ভেঙে দেবেন সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এছাড়া আগামী ৩১ অক্টোবর দেশে সাধারণ নির্বাচনের ডাক দেবেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা