আন্তর্জাতিক

ঘূর্ণিঝড়ে ওমান-ইরানে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ‘শাহীনের’ আঘাতে ইরানে ছয় জন এবং ওমানে তিন জন নিহত হয়েছেন। উপকূলীয় এলাকায় আঘাত হানার সময় ঘূর্ণিঝড় শাহীনের কেন্দ্রটি রাজধানী মাস্কট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ছিল। এটি ১২০ কিলোমিটারের বেশি গতিবেগে আঘাত হেনেছে।

ওমানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ওমানে স্কুল বন্ধ করা হয়েছে এবং রোববার ও সোমবার দুই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইরানের সিস্তান-বালুচিস্তানের দক্ষিণ-পূর্ব প্রদেশের চাবাহার বন্দরে রোববার এ ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন ছয় জন। সিটি ডেপুটি স্পিকার আলী নিকজাদের বরাত দিয়ে বার্তা সংস্থা আইসিএএনএ এ খবর জানিয়েছে।

দেশ দুটির সরকারি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রোববার (৩ অক্টোবর) ওমানের উপকূলীয় এলাকায় এ ঝড়ের প্রভাবে সৃষ্ট পানির তোড়ে ভেসে যাওয়া এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এছাড়া ভারী বর্ষণের কারণে দেশটির একটি শিল্পাঞ্চলে পাহাড় ধসে দুই এশীয় শ্রমিক নিহত হয়েছেন।

ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ভারী বর্ষণে ডুবে গেছে ওমানের অনেক এলাকা। দেশটির উপসাগরীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে রাজধানীর পূর্বাঞ্চলে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মাস্কটে সব ধরনের বিমানের ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ স্থগিত করা হয়েছে।

প্রাদেশিক গভর্নর হোসেন মোদারেস-খিয়াবানির বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ সংযোগ, রাস্তাঘাটসহ যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। চাবাহার বন্দরে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি উপকূল থেকে ২২০ কিলোমিটার দূরে ছিল।

এদিকে, ইউনাইটেড আরব আমিরাতের (ইউএই) জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় শাহীনের বিষয়ে দেশটিতে উচ্চ সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক...

‘আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো কোথায়?’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দী...

২৪ ঘন্টায় হাম উপসর্গে ৮, ডেঙ্গুতে ২ জনের মৃত্যু 

দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রামক দুই রোগে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের...

স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা