আন্তর্জাতিক

আন্দোলনকারীদের সামনে হাঁটুগেড়ে মার্কিন পুলিশের কান্না!

আন্তর্জাতিক ডেস্ক:

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে আন্দোলনকারীদের বিক্ষোভে নাজেহাল মার্কিন যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের সামনে হাঁটুগেড়ে বসে কাঁদলেন মার্কিন পুলিশের সদস্যরা।

'অপরাধ একজনের, অনুতাপ সবার'- এমন বার্তা দিলেন আমেরিকার নর্থ ক্যারোলিনার ৬০ পুলিশ সদস্য। কেউ কেউ এসময় কান্নায়ও ভেঙে পড়েন। খবর ডেইলি মেইলে'র।

জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ গত ২৫ মে গলায় হাঁটুচেপে হত্যা করলে দেশটিতে তীব্র আন্দোলন শুরু হয়। চলমান এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে অধিকাংশ অঙ্গরাজ্যের পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে। তবে ব্যতিক্রম চিত্রও আছে।

ফায়েটভিল অঞ্চলে গত সোমবার (১ জুন) আন্দোলনকারীরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। কিন্তু তারা থামতে অপরাগতা প্রকাশ করেন। এরপর মুর্চিসন রোডে দায়িত্বে থাকা ৬০ পুলিশ সদস্য হাঁটুগেড়ে বসে পড়েন। একটি ভিডিওতে এভাবে ৩০ সেকেন্ড থাকতে দেখা যায় তাদের।

ক্যারোলিনা পুলিশের পক্ষ থেকে পরে টুইটে জানানো হয়, ‘ব্যথা অনুভবের প্রদর্শনী হিসেবে, আমাদের জাতীয় সমতা আর ন্যায় বিচার দাবির প্রতি সমর্থন জানাতে পুলিশ সদস্যরা এভাবে নতজানু হয়েছেন।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা