আন্তর্জাতিক

মৃত্যু ৩ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৬৪ লাখ  

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ২ হাজার ৫৩৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭২৫ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ৩১ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ লাখ ৪৫ হাজারেরও বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাজিল নতুন করে মারা গেছে ১০৬ জন। এর আগের দিন মারা গেছে ৭৩২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ১৫২ জনে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৮২ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭ জনের। আক্রান্ত সংখ্যা ৪ লাখ ২৩ হাজারেরও বেশি।

ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২২১ জনের। আগের দিন মারা গেছে ২০০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৮২৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৯ হাজার। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ১৩৫ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৬৫৫ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৫৮০ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ১৮ হাজার ৮৬৪ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৩২৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩৬৯ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৯৮৫ জন।

স্পেনে নতুন করে কেউ মারা যায়নি। আগের দিনে কোন প্রাণহানি হয়নি। দেশটিতে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১২৭ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৭ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৫৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৫৩০ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজারেরও বেশি।

মেক্সিকোতে নতুন করে প্রাণহানি হয়েছে ২৩৭ জনের। এ পর্যন্ত মারা গেছে ১০ হাজার ১৬৭ জন। আক্রান্ত হয়েছে ৯৩ হাজারেরও বেশি

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৯৯৩ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা