আন্তর্জাতিক

অঙ্গীকার ভঙ্গ করছে আফগানরা

সান নিউজ ডেস্ক: নারী অধিকারসহ অন্যান্য নাগরিক অধিকারের প্রতি সম্মান জানানোর অঙ্গীকার থেকে বিদ্রোহী গোষ্ঠীরা সরে এসেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেল।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীর অন্তর্বর্তীকালীন নতুন সরকার নিয়েও হতাশা প্রকাশ করেন জাতিসংঘের এ কর্মকর্তা।

তিনি বলেন, ‘আফগানিস্তানের কয়েকটি জায়গায় ১২ বছরের বেশি বয়সী কিশোরীদের স্কুলে যেতে দেয়া হচ্ছে না।

‘একই সঙ্গে নারীদেরও ঘরের বাইরে বের হওয়ার অনুমতি মিলছে না। এ পরিস্থিতি নারীর প্রতি বিদ্রোহী গোষ্ঠীর আগের শাসনামলকে মনে করিয়ে দিচ্ছে।’

আফগানিস্তানের সাবেক সরকারি ও নিরাপত্তা কর্মকর্তাদের সাধারণ ক্ষমা করার অঙ্গীকারও বিদ্রোহী গোষ্ঠী রাখছে না বলে মন্তব্য করেন ব্যাশেলেট।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি ও নিরাপত্তা বাহিনীতে আগের সরকারের সময়ে কাজ করা ব্যক্তিদের বিদ্রোহী গোষ্ঠী হন্যে হয়ে খুঁজছে বলে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে জাতিসংঘ।

‘আফগানিস্তানের সেনাবাহিনীর সাবেক সদস্যদের প্রতিহিংসার বশবর্তী হয়ে হত্যা করার অভিযোগও জাতিসংঘের কাছে করা হয়েছে।’

আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নজরদারিতে রাখার আহ্বান জানিয়ে ব্যাশেলেট বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার পরিষদকে দক্ষিণ এশিয়ার দেশটির বিষয়ে সাহসী ও জোরালো পদক্ষেপ নিতে ফের অনুরোধ জানাচ্ছি।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা