আন্তর্জাতিক

মিসর সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মিসর সফরে গেছেন। সেখানে লোহিত সাগরের তীরবর্তী শারম-আল-শেখ রিসোর্টে মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত এক দশকে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সরকারি সফরে মিসর গেছেন নাফতালি বেনেট।

মিসরের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, শারম-আল-শেখ রিসোর্টে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া তারা ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার উপায় নিয়েও আলোচনা করবেন।

গত জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হারিয়ে দেশটির ক্ষমতায় আসেন বেনেট। গত মাসে মিসরের সরকারের কাছ থেকে সফরের আমন্ত্রণ পান তিনি। এর আগে, সর্বশেষ ২০১১ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারি সফরে মিসর যান। গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র এক মাস আগে তিনি দেশটি সফর করেন।

২০১৩ সালে মিসরের সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হুসনি মুবারক। পরে ২০১৮ সালে সিসির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার জন্য নেতানিয়াহু গোপনে মিসর সফর করেন বলে সেই সময় গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

১৯৭৯ সালে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে মিসর শান্তি চুক্তি স্বাক্ষর করলেও প্রতিবেশি দুই দেশের সম্পর্ক বেশিরভাগ সময় শীতল ছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা