ইয়ার ল্যাপিদ
আন্তর্জাতিক

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী ইয়ার

সান নিউজ ডেস্ক: ইয়ার ল্যাপিদ হলেন ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। মাত্র এক বছর পর প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নাফতালি বেনেট বিদ্যমান চুক্তি অনুসারে বৃহস্পতিবার (৩০ জুন) ল্যাপিদকে দায়িত্ব হস্তান্তর করেন। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: হলি আর্টিসান হামলার ৬ বছর

সংসদ ভেঙে দেওয়ার পক্ষে ৯২-০ ভোট দেওয়ার পর এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পদত্যাগ করার পর ইসরায়েল ৩ বছরের মধ্যে পঞ্চমবারের মতো নতুন নির্বাচনের দিকে যাচ্ছে। আগামী ১ নভেম্বরের নির্বাচন পর্যন্ত বেনেটের পুরোনো জোটের অংশীদার ইয়ার ল্যাপিদই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

এর আগে, ইসরায়েলের ক্ষমতাসীন জোটের নেতারা সংসদ ভেঙে দেওয়ার কথা জানান। দুই নেতৃস্থানীয় জোটের অংশীদার এক বিবৃতিতে জানায়, জোটকে স্থিতিশীল করার জন্য সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিদ আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার একটি বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তারা আরও জানিয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নয়, কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী হবেন ল্যাপিদ। কারণ জোটের শর্ত অনুসারে, সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় ল্যাপিদ প্রধানমন্ত্রী থাকবেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

মতাদর্শগতভাবে বিভক্ত আটদলীয় জোটটি এক বছর আগে তৈরি হয় এবং এতে ধর্মীয় জাতীয়তাবাদী, যেমন বেনেট, ল্যাপিদের মধ্যপন্থী ইয়েশ আতিদ পার্টি, বামপন্থী ও ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো, আরব ইসলামপন্থী দলের আইন প্রণেতারাও অন্তর্ভুক্ত ছিলেন।

৫৮ বছর বয়সী ইয়ার ল্যাপিদ একজন সাবেক টেলিভিশন উপস্থাপক। ল্যাপিদ সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন। কারণ নেতানিয়াহু আগামীতে ক্ষমতায় ফিরে আসার ব্যাপারে আশাবাদী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা