আন্তর্জাতিক

অসুস্থ সু চি, আদালতে অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের পদচ্যুত নেত্রী অং সাং সু চি অসুস্থ। সু চির আইনজীবীদের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। তারা জানান, মোশন সিকনেসের কারণে সু চির মাথা ঘোরার সমস্যা দেখা দিয়েছে।

এ কারণে সোমবার (১৩ সেপ্টেম্বর) নির্ধারিত মামলার শুনানিতে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।

আইনজীবী মিন মিন সোয়ে বলেন, ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করার পর জান্তা সরকার গণতন্ত্রপন্থি ৭৬ বছর বয়সি এ নেত্রীকে বিভিন্ন অভিযোগে বন্দি করে রেখেছে। দীর্ঘদিন ধরে গাড়িতে ভ্রমণ না করার কারণে তিনি অসুস্থবোধ করেন।

এটি খুব একটা গুরুতর অসুস্থতা নয়। তিনি কার সিকনেসে ভুগছিলেন। তিনি এ অনুভূতি সহ্য করতে পারেন না। তাই আমাদের বললেন, তিনি বিশ্রাম নিতে চান, যোগ করেন মিন সোয়ে।

সু চির আইনজীবী দলের প্রধান খিন মং জাও বলেন, সু চি সোমবার শুনানিতে অংশ নিতে পারেননি। তিনি অসুস্থবোধ করছিলেন।

অবৈধ আমদানি, ওয়াকিটকি রাখা এবং করোনাভাইরাস প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজধানী নাইপিদোতে সু চির বিচার চলছে।

তার বিরুদ্ধে ঘুস নেওয়া, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে; যার কারণে বন্দি এ নেত্রীর ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে।

যদিও এ নোবেল বিজয়ীর আইনজীবীরা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা