ভারতে অজানা জ্বরে আক্রান্ত হয়ে শতাধিক শিশু হাসপাতালে ভর্তি । ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
ভারতে

অজানা জ্বরে আক্রান্ত শতাধিক শিশু

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অজানা জ্বরে আক্রান্ত হয়ে শতাধিক শিশু জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালটিতে গত ৪/৫ দিনে বর্তমানে শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ১২০-১৪০ রোগী।

হঠাৎ অজানা জ্বরে আক্রান্তের ব্যাপারে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জ্বরে আক্রান্তদের শরীরে পেট খারাপসহ খিঁচুনির মতো আরও নানা উপসর্গ দেখা দিয়েছে।

করোনা মহামারীতে এত সংখ্যক এত সংখ্যক শিশু অজানা জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন না চিকিৎসকরা। প্রতিনিয়তই তারা সম্ভাব্য কারণ খুঁজে চলেছেন।

এ ঘটনায় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে জলপাইগুড়ি জেলা হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে গড়ে ভর্তি হচ্ছিল ৫০ থেকে ৬০ জন শিশু। ১ থেকে ৪ বছর বয়সীরাই ভর্তি হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া একজন করোনা আক্রান্ত। আক্রান্ত শিশুকে রাখা হয়েছে আইসোলেশনে। বাকি সবার রিপোর্টই নেগেটিভ এসেছে। অন্যদিকে ম্যালেরিয়া, ডেঙ্গু পরীক্ষা করানো হয়েছে শিশুদের। এমন পরিস্থিতিতে রোগীর ভিড় সামলাতে হাসপাতালে বাড়ানো হয়েছে ৪৫টি শয্যা।

এদিকে আক্রান্ত শিশুদের শরীরের তাপমাত্রা মাঝে মাঝে ১০৪-১০৫ ডিগ্রি উঠে যাচ্ছে। ওষুধ দুই ঘণ্টার বেশি কাজে দিচ্ছে না। জ্বরের সঙ্গে ছড়াচ্ছে পেটের অসুখ।

এঅবস্থায় অজানা জ্বরের ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য ভবনের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ করছে। কোনো নির্দিষ্ট এলাকায় এই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা