আন্তর্জাতিক

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আফগান প্রধানমন্ত্রীর সাক্ষাত

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী মোহাম্মাদ আব্দুর রহমান আলে সানি কাবুলে আফগানিস্তানের নয়া প্রধানমন্ত্রী মোহাম্মাদ হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তালে বানের পক্ষ থেকে এ সাক্ষাতের একটি ছবি প্রকাশ করা হয়েছে। ১৯৯০-এর দশকে তালে বান সরকারের শীর্ষ নেতাদের এ ধরনের কোনো সাক্ষাতের ছবি প্রকাশ করা হতো না।

আফগানিস্তানে তালে বানের পক্ষ থেকে ‘অন্তর্বর্তী সরকার’ ঘোষণা করার পর আলে সানি হলেন সর্বোচ্চ পর্যায়ের কোনো বিদেশি কর্মকর্তা যিনি হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, হাসান আখুন্দ আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন।

তালে বানের অন্যতম মুখপাত্র মোহাম্মাদ নাঈম এক টুইটার বার্তায় এ সাক্ষাতের খবর প্রকাশ করে বলেছেন, সাক্ষাতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানি উপস্থিত ছিলেন।

নাঈম জানান, সাক্ষাতে দু’পক্ষ মানবিক সাহায্য, আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমের ভবিষ্যত এবং ইসলামি আমিরাতের সঙ্গে আন্তর্জাতিক সমাজের সম্পর্ক নিয়ে আলোচনা করেন। সাক্ষাতে দুঃসময়ে আফগান জনগণের পাশে থাকার জন্য কাতারের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান আফগান প্রধানমন্ত্রী।

তালে বানের মুখপাত্র জানান, সাক্ষাতে মোহাম্মাদ হাসান আখুন্দ ও আফগান জনগণকে অভিনন্দন জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী আলে সানি।

কাবুলে সফরে আফগানিস্তানের জাতীয় সংহতি পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই’র সঙ্গেও সাক্ষাত করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।এ সম্পর্কে আব্দুল্লাহ এক টুইটার বার্তায় লিখেছেন, কাতারের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের প্রতি তার দেশের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক ও ব্যাপকভিত্তিক সরকার গঠনের ওপরও গুরুত্ব আরোপ করা হয় বলে তিনি জানান।

আফগানিস্তানের তালে বানের ওপর যেসব দেশের শক্তিশালী প্রভাব রয়েছে সেগুলোর মধ্যে কাতার অন্যতম। তালে বানের সঙ্গে আমেরিকার যে গুরুত্বপূর্ণ চুক্তির ভিত্তিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে সে চুক্তি কাতারে স্বাক্ষরিত হয়। এছাড়া, তালে বানের একমাত্র বৈদেশিক দপ্তরটি কাতারে অবস্থিত।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বনানী অবরুদ্ধ, স্লিপার বাস মালিকদের আন্দোলনে ভোগান্তি

স্লিপার বাস চলাচলের অনুমোদন ও একটি সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবিতে...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা