আন্তর্জাতিক

ফের গাজায় হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ ফের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। রকেট হামলার জবাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ হামলা চালিয়েছে দখলদার সেনারা।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে গাজার দেইর আল-বালা শহরের আল-মাগজি শরণার্থী শিবিরে এ হামলা হয় বলে রয়টার্স জানিয়েছে।

হামাসের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরাইল। ইহুদিবাদী দেশটি আরও দাবি করেছে, হামাসের রকেট হামলার প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর মুখপাত্র জানান, রকেট তৈরির স্থান, সুড়ঙ্গ পথ, এবং একাধিক অস্ত্র সংরক্ষণের জায়গাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।

এর আগে শুক্র ও শনিবার কয়েক দফায় গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সম্প্রতি ইসরাইলি হাই সিকিউরিটি কারাগার থেকে ৬ ফিলিস্তিনি বন্দি পালিয়ে যায়। এরপরই দুই দিন উভয়পক্ষ সংঘাতে জড়ালো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা