আন্তর্জাতিক

খুলে দেয়া হলো স্কুল-কলেজ

আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রমণ এক্কেবারে তলানিতে এসে ঠেকেছে। এ কারণে ভারতের রাজধানী নয়া দিল্লিতে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার (১ সেপ্টেম্বর) থেকে খুলেছে। এতে দীর্ঘদিন পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

স্কুলে পাঠদান শুরু হলেও প্রবেশ পথে শিক্ষার্থী এবং শিক্ষকদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে, এক একটা ক্লাস ঘরে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ শিক্ষার্থীকে বসানো হচ্ছে, একসাথে কেউ বসতে পারছে না। এছাড়া সব স্কুলেই একটি করে আইসোলেশন ঘর রাখা হচ্ছে।

ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শ্রেণীকক্ষে উপস্থিত হওয়ার আগে শিক্ষার্থীদের থার্মাল স্কেনিং বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া মধ্যাহ্ন বিরতিতে খাবার গ্রহণের সময় তাদেরকে অন্যদের সংম্পর্শ থেকে দূরে থাকতে নির্দেশনা রয়েছে।

নয়া দিল্লির কাউতিলিয়া সরকারি বিদ্যালয়ের প্রিন্সিপাল ড. সিএস ভর্মা বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আবারও বিদ্যালয়ে ফিরেছে দেখে আমরা খুবই খুশি। আমরা সামাজিক দূরত্ব কঠোরভাবে মানবো; শিক্ষার্থীরা খাবার ও নোটবুক একে অন্যকে দেয়ার সুযোগ দেয়া হবে না।’

বিদ্যালয়ে সঙ্গনিরোধ কক্ষ রাখা হবে বলেও জানান তিনি। এ সময় প্রিন্সিপাল ড. সিএস ভর্মা অনলাইনে শিক্ষা দেয়ার নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা