আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ যোদ্ধাদের হাতে

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বহুল আলোচিত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে যোদ্ধারা। সামরিক পোষাক ও আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে যোদ্ধারা এখন বিমানবন্দরের নিরাপত্তা দিচ্ছে। মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দরের টার্মাকে দাঁড়িয়েই তাদের নেতারা বিজয় ঘোষণা করেছেন।

মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে নেয় তারা। মার্কিন সেনাদের পাশাপাশি হাজার হাজার মানুষ আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেন। বিশেষ করে গত ২০ বছরে যেসব আফগান নাগরিক যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সেনাদের সহযোগিতা করেছিলেন, জীবনের ভয়ে তারা সবাই দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন।

এ অবস্থায় কাবুল বিমানবন্দরে দেখা দেয় ব্যাপক ভিড় এবং এই ভিড়ের মধ্যে কয়েক দফা গোলাগুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন।

৩১ আগস্ট মধ্যরাতে সর্বশেষ মার্কিন সেনা ও অন্যান্য লোকজন নিয়ে আমেরিকার একটি সামরিক পরিবহন বিমান কাবুল বিমানবন্দরে ছেড়ে যায় আর এর মধ্যদিয়েই শেষ হয় মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া।

কাবুল বিমানবন্দরে প্রধান ভবনে এবং বিমানের কয়েকটি হ্যাঙ্গারের ভেতরে দেখা গেছে- মার্কিন সেনারা তাদের নানা ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেলে রেখে গেছে। প্রধান ভবনের মধ্যে যেখানে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইউনিফর্ম এবং ফেলে যাওয়া অন্যান্য জিনিসপত্র। এ অবস্থাকে অনেকেই মার্কিন সামরিক বাহিনীর বিশৃংখলার নমুনা হিসেবে উল্লেখ করেছেন।

ফেলে যাওয়া বিমান ও হেলিকপ্টারের কোন কোনটি নষ্ট করে রেখে গেছে। এ সমস্ত বিমান ও হেলিকপ্টারের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে যোদ্ধা নেতাদের।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা