আন্তর্জাতিক

ভারতের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর বৈঠক

আন্তজাতিক ডেস্ক: আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী প্রথম কূটনৈতিক বৈঠক করেছে ভারতের সঙ্গে। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লীতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠীর অনুরোধে বৈঠকটি আয়োজন করা হয়েছে। কাতারের দোহায় ভারতীয় দূত বিদ্রোহী গোষ্ঠীর একজন নেতার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করায় দুই দশক পর আবার দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তাল মঙ্গলবার দোহায় বিদ্রোহী গোষ্ঠীর রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাইর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে দূত ও বিদ্রোহী গোষ্ঠী নেতা আফগানিস্তানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষা এবং দ্রুত প্রত্যাবর্তনের ওপর আলোকপাত করা ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠীর অনুরোধে দোহায় ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত আলোচনায় আফগান নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘুদের, যারা ভারত সফর করতে চান, তাদের ভ্রমণের বিষয়ও উঠে আসে।

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রদূত মিত্তাল ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন যে ভারত বিরোধী কার্যকলাপ এবং সন্ত্রাসবাদের জন্য আফগানিস্তানের মাটিকে কোনোভাবে ব্যবহার করা উচিত নয়। এমইএ বিবৃতিতে বলা হয়েছে বিদ্রোহী গোষ্ঠী প্রতিনিধি রাষ্ট্রদূতকে আশ্বাস দিয়েছেন এই বিষয়গুলো ইতিবাচকভাবে সমাধান করা হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা