হিজাব পরিহিত ইউটিউবার নাজমা সাদেকি
আন্তর্জাতিক

হামলায় মারা গেলেন সেই নারী ইউটিউবারও

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যায় ১৫ আগস্ট। এর চার দিন পর আফগান নারী ইউটিউবার নাজমা সাদেকি তাঁর শেষ ভিডিওটি রেকর্ড করেছিলেন। এর কদিন পর ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএস-কে) হামলায় তিনি তিনি মারা যান।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ২০ বছর বয়সী নাজমা সাধারণত তাঁর রান্নার ভিডিও প্রকাশ করতেন। এ ছাড়া বন্ধুদের সঙ্গে কাবুলের রাস্তায় বেড়িয়ে বিভিন্ন ভিডিও করতেন এবং তা প্রকাশ করতেন ইউটিউবে। কিন্তু সর্বশেষ ভিডিওটি যখন রেকর্ড করেন, তখন তাঁর চোখমুখে ছিল হতাশা।

নাজমার এই ভিডিও ছিল তাঁর শেষ ভিডিও। মূলত এই ভিডিওর মধ্য দিয়ে দর্শকের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি। তিনি বলেন, রাস্তায় বের হতে তিনি ভয় পান। নিজের জন্য দোয়া চেয়েছিলেন তিনি। নাজমা বলেন, কাবুলে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে যাঁরা আনন্দে থাকতেন এবং মুক্তভাবে চলাফেলা করতেন। তিনি বলেন, ‘আমি আশা করছি, এটা আমাদের দুঃস্বপ্ন। আমি আশা করি, আমরা আবারও জেগে উঠব। কিন্তু আমি এ–ও জানি, এটা সম্ভব নয় এবং বাস্তবতা হলো, আমরা শেষ হয়ে গেছি।

আসলেই নাজমার জীবন শেষ হয়ে গেল। ২৬ আগস্ট কাবুলে হামলায় তিনি মারা যান। এই হামলায় নাজমার আরও দুই সহকর্মী মারা যান।

নাজমা কাবুলের একটি ইনস্টিটিউটে সাংবাদিকতায় পড়াশোনা করছিলেন। সম্প্রতি তিনি আফগান ইনসাইডার ইউটিউব চ্যানেলে যোগ দিয়েছিলেন। তাঁর ভিডিওগুলো মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ভিডিওগুলো দেখা হয়েছে ২ কোটি ৪০ লাখ বার।

শেষ ভিডিওতে নাজমা বলেন, ‘আমি আমার দৈনন্দিন খরচ ও পড়াশোনার খরচ মেটাতে পারতাম কাজ করে। কিন্তু এই শহরের অনেক পরিবারই দিনে এক বেলা খাবারের আশায় বসে আছে।’ এ ছাড়া নারীরা যে বাইরে গিয়ে আর কাজ করতে পারবেন না, সে প্রসঙ্গও এনেছিলেন তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা