আন্তর্জাতিক
উভয় ডোজ 

ভ্যাকসিন গ্রহণ করলে সংক্রমণের হার কম

সাননিউজ ডেস্ক: ভ্যাকসিন শুধু কোভিড সংক্রমণের ঝুঁকিই কমিয়ে আনে না, ভ্যাকসিন গ্রহণ করাদের মাধ্যমে অন্য কাউকে সংক্রমিত করার মাত্রাও কমিয়ে আনে। বেলজিয়ামভিত্তিক স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান সাইনস্যানোর এক গবেষণায় এমনটাই জানা গেছে।

এটি সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল ভ্যাকসিনে প্রকাশিত হয়েছে। ওই গবেষণার ফলে জানানো হয়েছে, যারা ফাইজার বা মডার্নার ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের কোভিড সংক্রমিত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় ৭৪ থেকে ৮৫ শতাংশ কম। এক ডোজের তুলনায় উভয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করলে অধিক সুরক্ষা পাওয়া যায় তারও স্পষ্ট প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।

গবেষণায় আরও জানা গেছে, যারা পূর্ণ ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা কোভিডে আক্রান্ত হলেও তা ছড়ান কম। গবেষকরা কোভিড ভ্যাকসিন নেয়ার পরেও আক্রান্ত হওয়া ৯৯০ জনের তথ্য বিশ্লেষণ করেন। তারা ওই ব্যাক্তিদের আশেপাশে থাকা ঝুঁকিপূর্ন ব্যাক্তিদের কোভিড ইতিহাসও খুঁজে দেখেন।

এ কেমন অধঃপতন!

এতে তারা দেখতে পান, ভ্যাকসিন না নেয়াদের তুলনায় ভ্যাকসিন নেয়া ব্যাক্তিরা কোভিড আক্রান্ত হওয়ার পরে ৫২ থেকে ৬২ শতাংশ কম সংক্রমণ ঘটায়। যদি আশেপাশের মানুষরাও ভ্যাকসিন গ্রহণ করে থাকেন তাহলে সংক্রমণ হ্রাস পায় ৯০ শতাংশ।

তবে এটি মনে রাখা জরুরি যে, এই গবেষণার তথ্য যখন সংগ্রহ করা হয়েছে তখন বেলজিয়ামে আলফা ভ্যারিয়েন্ট সবথেকে বেশি ছড়াচ্ছিল।

সাইনস্যানো জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা এতো বেশি নাও হতে পারে। তবে সুরক্ষার মান একইরকম থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায়না। তবে গবেষণায় আস্ট্রাজেনেকা কিংবা জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের সুরক্ষা সম্পর্কে জানা যায়না।
সাইনস্যানো সাবধান করে দিয়েছে, গবেষণার ফল ইতিবাচক হলেও ভ্যাকসিন গ্রহণ করা ব্যাক্তিরাও কোভিডে আক্রান্ত হতে পারেন এটা মাথায় রাখা জরুরি। এ কারণে সকলকে জারি থাকা কোভিড সতর্কতা ও বিধি নিষেধ মেনে চলার ওপরে জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা