আন্তর্জাতিক

পেরুতে খাদে বাস নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক: পেরুর রাজধানী লিমার কাছে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। এটি দক্ষিণ আমেরিকার দেশটিতে মাত্র চারদিনের ব্যবধানে তৃতীয় বড় ধরনের দুর্ঘটনা।- সূত্র: এএফপি, রয়টার্স

গত মঙ্গলবার (৩১ আগস্ট) লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ক্যারেটেরা সেন্ট্রাল রোডের একটি সরু অংশে বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। স্থানীয় পুলিশ কমান্ডার সিজার কারভান্টেস বলেন, দুর্ভাগ্যজনকভাবে এ পর্যন্ত ৩২ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ছয় ও তিন বছরের দুটি শিশুও রয়েছে।

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটি একটি পাথরে ধাক্কা লেগে প্রায় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় সেটিতে অন্তত ৬৩ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, বেপরোয়াভাবে বাস চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। সেটি সরু রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হতাহতদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

গত রোববার (২৯ আগস্ট) পেরুর আমাজন নদীতে দুটি নৌকার ধাক্কা লেগে অন্তত ২২ জন প্রাণ হারান। এ ঘটনায় এখনো অজ্ঞাতসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। এর দুদিন পরেই দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে একটি বাস গিরিখাতে পড়ে গেলে ১৭ জন মারা যান।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা