আন্তর্জাতিক

মাঝ আকাশে সন্তান প্রসব আফগান নারীর

আন্তর্জাতিক ডেস্ক : কাবুল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া সর্বশেষ বিমানে মাঝ আকাশে সন্তান প্রসব করেন এক আফগান নারী। উদ্ধার অভিযানের জন্য যুক্তরাজ্যের ভাড়া করা টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি কাবুল ত্যাগের পর সোমান নুরি (২৬) নামে ওই আফগান নারী দুবাই থেকে বার্মিংহামগামী ফ্লাইটে উঠেছিলেন।

রোববার (২৯ আগস্ট) টার্কিশ এয়ারলাইন্সের এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে।

এতে বলা হয়- কুয়েতের আকাশে ৩৩ হাজার ফুট উচ্চতায় উড্ডয়নের সময় ওই নারী সন্তান প্রসব করেন। বিমানের মধ্যে মাঝ আকাশে যখন ওই নারীর প্রসববেদনা ওঠে, সেই সময় সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। বিমানের কেবিন ক্রুদের সহায়তায় ওই নারী সন্তান জন্ম দিয়েছেন। জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয়েছে হাওয়া, ইংরেজিতে ইভ।

ওই এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে মা এবং শিশু দুজনই সুস্থ আছে। নুরি তার স্বামী তাজ মোহাম্মেদ (৩০) এবং তাদের আরও দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে পাড়ি দিয়েছেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা