আন্তর্জাতিক

শনিবারই আফগানিস্তান ছাড়ছে মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের মাটি ছাড়ছে যুক্তরাজ্য শনিবারই। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল নিক কার্টার এ তথ্য জানিয়েছেন।

তবে গত ২০ বছরে ব্রিটিশ সেনাদের সঙ্গে কাজ করা শত শত আফগানকে ঝুঁকির মুখে ফেলে রেখে যাচ্ছে যুক্তরাজ্য ।

এর আগে শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছিলেন, আফগানিস্তানের নাগরিকদের ফিরিয়ে আনা পর্ব শেষ করার চূড়ান্ত মুহূর্তে প্রবেশ করেছে ব্রিটেন। ইতোমধ্যে যারা কাবুল বিমানবন্দরে রয়েছে কেবল তাদেরকেই ফিরিয়ে আনা হবে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ালেস বলেছেন, ‘আমাদের কিছু বেসামরিক ফ্লাইট আছে, কিন্তু এখন তা খুবই কম। আমরা ফিরিয়ে আনার শেষ প্রান্তে পৌঁছেছি, যা আজকাল চলবে। এবং তারপর বাকী ফ্লাইটগুলোতে আমাদের সেনাদের বের করে আনা প্রয়োজন হবে।’

তিনি জানিয়েছেন, ব্রিটেনের সঙ্গে কাজ করা ৮০০ থেকে ১ হাজার ১০০ আফগানকে হয়তো ফিরিয়ে আনা যাবে না।

শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, গত দুই সপ্তাহে ১৪ হাজার ৫০০ এর বেশি আফগান ও ব্রিটিশ নাগরিককে কাবুল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আফগান রিলোকেশনস অ্যান্ড অ্যাসিসট্যান্স নীতির আওতায় যোগ্য হওয়ার পরও বহু আফগানকে অরক্ষিত অবস্থায় দেশে ফেলে আসছে ব্রিটেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় যে ৮০০ থেকে ১ হাজার ১০০ এর তথ্য দিয়েছে বাস্তব সংখ্যা এরচেয়েও বেশি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা