আন্তর্জাতিক

আফগানিস্তানে ব্রিটিশ অভিযান বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সশস্ত্রবাহিনীর প্রধান জেনারেল নিক কার্টার জানিয়েছেন, আফগানিস্তান থেকে বেসামরিক মানুষ উদ্ধারে যুক্তরাজ্যের চলমান অভিযান বন্ধ হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী শনিবার (২৮ আগস্ট) এ ঘোষণা দিয়েছেন জেনারেল কার্টার। তিনি বলেন, কাবুল থেকে এখনো কিছু বেসামরিক ফ্লাইট চললেও তা ‘খুবই সীমিত’।

জেনারেল কার্টার আরও বলেন, এটা খুবই ‘হৃদয় বিদারক' ঘটনা কারণ তারা সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়নি। এখনো আফগানিস্তানে থাকা শত শত আফগান যুক্তরাজ্যে আসার যোগ্য বলে মনে করেন তিনি।

শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৩ আগস্টে উদ্ধার কার্যক্রম শুরু করার পর যুক্তরাজ্য এখন পর্যন্ত ১৪ হাজার ৫৪৩ জনকে উদ্ধার করে নিয়ে আসে। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এ পর্যন্ত কাবুল থেকে লক্ষাধিক মানুষকে নিরাপদ সরিয়ে নিয়েছে।

তবে গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ এবং তাতে মার্কিন সেনা, ব্রিটিশ নাগরিক ও আফগানসহ অন্তত ১৭০ জন নিহত হওয়ার পর কাবুল থেকে উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্পেনসহ কয়েকটি দেশ।

ব্রিটিশ সামরিক বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল নিক কার্টার বিবিসির রেডিও-৪ টুডে প্রোগ্রামে বলেছেন, ‘আমরা এই উদ্ধার অভিযানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি, যা আজকে চলবে। তারপর অবশ্যই আমাদের সৈন্যদের বাকি বিমানে করে সরিয়ে আনতে হবে।’

এর আগে দ্রুতগতিতে একের পর এক প্রদেশের দখল নিয়ে গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলে ঢুকলে আফগানিস্তানে সরকার পতন হয়। এরপর থেকে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিহাসের অন্যতম বৃহৎ উদ্ধার কার্যক্রম শুরু করে কয়েকটি দেশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা