আন্তর্জাতিক

গরুর দুধে সোনা থাকার দাবি বিজেপির নেতার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ গরুর দুধে সোনা আর গোমূত্র পানের উপকারিতা নিয়ে ধারাবাহিক বয়ান দিয়ে আসছেন। শত বিতর্কের পরও নিজের অবস্থান থেকে সরে আসতে নারাজ তিনি।

শুক্রবার হেস্টিংসের দলীয় কার্যালয়ে কিষান মোর্চার এক অনুষ্ঠানে ফের গরুর দুধে সোনা থাকার দাবি করেন বিজেপির এই প্রভাবশালী নেতা।

দিলীপ ঘোষ বলেন, ‘কলকাতা ও আশপাশের জেলায় গরু পালন হয় না। প্যাকেটের দুধটা দুধই নয়। আমি বলেছিলাম গরুর দুধে সোনা পাওয়া যায়। তাতে সোনার ছেলেরা ক্ষেপে গিয়েছিল। যে কোনওদিন দুধ খায়নি সে বুঝবে কীভাবে! তাদের কষ্টটা আলাদা। বাঙালি এখন দুধ-চা হজম করতে পারে না। এতো দুরাবস্থা!’

দিলীপের বক্তব্যের পর ‘দুধে সোনা রয়েছে’ এমন গরু খুঁজে দিতে তার প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তার ভাষায়, ‘দিলীপদা সেই গরুটাকে আমাদের কাছে এনে দিন। গবেষণা হতে পারে।’

এর আগে ২০১৯ সালের নভেম্বরে ‘ঘোষ এবং গাভীকল্যাণ সমিতি’র এক অনুষ্ঠানে দিলীপ বলেন, ‘গরুর দুধে সোনার অংশ থাকে।’ তার ব্যাখ্যা, ‘দেশি গরুর কুঁজের মধ্যে স্বর্ণনালি থাকে। সূর্যের আলো পড়লে, সেখান থেকে সোনা তৈরি হয়। আর বিদেশ থেকে যে গরু আনা হয়, সেটি হাম্বা আওয়াজ করে না। আর যে হাম্বা ডাকে না, সে গরুই নয়। গোমাতা নয়, ওটা আন্টি। আন্টির পুজো করে দেশের কল্যাণ হবে না।’

২০২০ সালের জুলাইয়ে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। লকডাউন খোলার পরই খুলে গেছে মদের দোকান। তার জেরে কী হয়েছে দেখতে পাচ্ছেন তো। তারা মদ খায় খাবে, আমরা পান করবো গোমূত্র, গরুর দুধ।’

সূত্র: জি নিউজ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা