আন্তর্জাতিক

প্রথমবারের মতো হরিণের করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে এই প্রথম যুক্তরাষ্ট্রের ওহাইয়ো রাজ্যে একটি হরিণের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্র সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

অবশ্য এর আগেও বিশ্বের অনেক দেশে বিভিন্ন প্রাণীর করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি মেডিসিন চলমান গবেষণার অংশ হিসেবে আক্রান্ত হরিণটির নমুনা সংগ্রহ করেছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, ওহাইয়ো রাজ্যের বুনো সাদা লেজযুক্ত হরিণের করোনা পজিটিভ হয়েছে। তবে হরিণটির করোনার কোনো উপসর্গ নেই।

বিভাগটির মুখপাত্র রয়টার্সের কাছে পাঠানো এক ই-মেইলে জানায়, হরিণটি কীভাবে করোনায় আক্রান্ত হলো সে বিষয়টি আমরা এখনো জানি না। এটি সম্ভবত কোনো মানুষ, বুনো হরিণ বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে সংক্রমিত হয়েছে।

এর আগেও যুক্তরাষ্ট্র্রের কৃষি বিভাগটি কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, তুষার চিতা, ভোঁদড়, গরিলা এবং বেজিজাতীয় প্রাণীর করোনা সংক্রমণের তথ্য জানিয়েছে।

বিভাগটির তথ্য অনুযায়ী এর আগে বিশ্বে যেসব প্রাণীর করোনা শনাক্ত হয়েছে তারা সবাই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা