আন্তর্জাতিক

আইএস ঘাঁটিতে আমেরিকার ড্রোন হামলা!

আন্তর্জাতিক ডেস্ক: কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর আফগানিস্তানের আইএস ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলায় কাবুল বিস্ফোরণের মূল চক্রান্তকারী নিহত হয়েছে বলে দাবি করেছে আমেরিকা।

শনিবার (২৮ আগস্ট) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়।

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে ১৩ জন মার্কিন সেনাসহ ১৭৫ নিহত হওয়ার একদিন পর এই হামলা চালালো যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে বলেন, ‘আফগানিস্তানের নানগরহর প্রদেশে ড্রোন হামলা চালানো হয়েছে। মানবহীন এই অভিযানের প্রাথমিক ইঙ্গিতে মনে হচ্ছে মূল চক্রান্তকারীর মৃত্যু হয়েছে। তবে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের খবর পেয়েই পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হাজির হন সাংবাদিক বৈঠকে।

হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘যারা এই হামলা চালিয়েছে তাদের দেখে নেওয়া হবে। আমরা ক্ষমা করবো না। আমরা ভুলে যাবো না। যারা আমাদের ওপর হামলা করেছে তাদের দেখে নেওয়া হবে। তাদের এর চড়া মূল্য দিতে হবে। আমরা আমাদের শক্তি দিয়ে এর জবাব দেবো। যথাসময়ে, যথাস্থানে এবং আমাদের পন্থায় এর জবাব দেবো। এই আইএস সন্ত্রাসীরা জিতবে না।’

বাইডেনের ওই বক্তব‌্যের পর শুক্রবার আফগানিস্তানে হামলা চালায় মার্কিন বাহিনী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা