আশরাফ গনি ও আমরুল্লাহ সালেহ (এ ছবি এখন শুধুই স্মৃতি)
আন্তর্জাতিক

আমেরিকার চাপেই সরকারের পতন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পলাতক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ সাবেক আশরাফ গনি সরকারের পতনের কারণ সম্পর্কে নিজের উপলব্ধি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমেরিকার পক্ষ থেকে তালে'বানকে স্বীকৃতি দেয়া এবং পশ্চিমা দেশগুলোর দুর্বলতার কারণে তালে'বান গোটা দেশ দখল করে নিয়েছে।

আমরুল্লাহ সালেহ এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, কাতারে আন্তঃআফগান আলোচনায় তালেবানকে স্বীকৃতি দেয়ার জন্য কাবুলের ওপর ওয়াশিংটনের কঠোর চাপ প্রয়োগ এবং আফগান সরকারের হাতে যথেষ্ট গোয়েন্দা তথ্য না থাকার কারণে গনি সরকারের পতন হয়েছে।

পলাতক ভাইস প্রেসিডেন্ট (পতন হয়ে যাওয়া) আফগান সরকারের পক্ষ থেকে তালে’বানি শাসনকে স্বীকৃতি দেয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তালে’বানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জন্য আফগান জনগণের প্রতি আহ্বান জানান।

আমরুল্লাহ সালেহ আবারো দাবি করেন, প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী তিনি এখন আফগানিস্তানের ভারপ্রাপ্ত বৈধ প্রেসিডেন্ট।

কয়েকদিন আগেও সালেহ তার টুইটার পেজে লিখেছিলেন, আফগানিস্তানের সংবিধানের সুস্পষ্ট ধারা অনুযায়ী, প্রেসিডেন্ট দেশ থেকে পালিয়ে গেলে বা প্রেসিডেন্টের মৃত্যু হলে ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। সে হিসেবে তিনিই এখন আফগানিস্তানের প্রেসিডেন্ট। অবশ্য আমরুল্লাহ সালেহ নিজেও যে এখন পলাতক রয়েছে সেকথা তার টুইটার বার্তায় উল্লেখ করেননি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা