আন্তর্জাতিক

আফগানিদের উগান্ডায় পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহী গোষ্ঠী ক্ষমতা দখলের পর দেশ ছাড়ার হিড়িক পড়েছে আফগানিস্তানে। বিভিন্ন দেশের হাজার হাজার নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছে। তবে বিদ্রোহীদের ভয়ে দেশত্যাগী আফগানদেরও সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে একটি দলকে উগান্ডা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

জানা গেছে, সাময়িকভাবে ওই আফগানদের সেখানে শরণার্থী হিসেবে রাখা হবে। উগান্ডা সরকার ও কূটনৈতিক কর্মকর্তারা জানিয়েছে, উগান্ডা প্রজাতন্ত্র আফগানিস্তান থেকে আসা ৫১ জনকে গ্রহণ করেছে, যারা বেসরকারি ভাড়া করা বিমানে এনতিব্বি আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল। এ নিয়ে উগান্ডা সরকার একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে ‘ঝুঁকিতে থাকা’ আফগানদের সাময়িকভাবে উগান্ডা আশ্রয় দিচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। বিদ্রোহী গোষ্ঠী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। হাজার হাজার আফগান এবং পশ্চিমা নাগরিক মরিয়া হয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা