আন্তর্জাতিক

আফগানিস্তানে সহায়তা দেয়া বন্ধ করলো বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণের মাধ্যমে দেশটির ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। তাদের হাতে দেশটির নিয়ন্ত্রণ যাওয়ার প্রেক্ষিতে আফগানিস্তানকে সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ আগস্ট) বিশ্বব্যাংকের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের মুখপাত্র মার্সেলা সানচেজ বেন্ডার বলেন ‘আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির উন্নয়নে, বিশেষ করে নারীদের ওপর এই পরিস্থিতির প্রভাবের বিষয়ে।’

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক আফগানিস্তানে কষ্টার্জিত উন্নয়নমূলক কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখা ও এসব সংরক্ষণের উপায় খুঁজছে।

বর্তমানে আফগানিস্তানে ২৪টি উন্নয়নমূলক প্রকল্প রয়েছে বিশ্বব্যাংকের। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, ২০০২ সাল থেকে এ পর্যন্ত দেশটিকে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে তারা।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা