আন্তর্জাতিক

একটি স্বাক্ষর মূল্য ৮ লাখ ডলার!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস। তার হাত ধরেই অ্যাপল আজকের অবস্থানে। প্রতিষ্ঠানটির তৈরি কম্পিউটার, ল্যাপটপ, মুঠোফোনসহ অন্যান্য প্রযুক্তি পণ্য বর্তমান সময়ে মানুষের পছন্দের শীর্ষে।

সম্প্রতি সেই স্টিভ জবসের স্বাক্ষরিত একটি কম্পিউটার ম্যানুয়াল (ব্যবহার নির্দেশিকা) বিক্রি হয়েছে প্রায় আট লাখ মার্কিন ডলারে (প্রায় পৌনে সাত কোটি টাকা)।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন গত বৃহস্পতিবার ম্যানুয়ালটি নিলামে তোলে।

১৯৬ পৃষ্ঠার ম্যানুয়ালের প্রথম পাতার বিপরীত পাশে স্টিভ জবস লিখেছেন, ‘জুলিয়ান, তোমরাই কম্পিউটার নিয়ে বেড়ে ওঠা প্রথম প্রজন্ম। যাও, পৃথিবীকে বদলে দাও।’ এরপর স্টিভ জবস এতে স্বাক্ষর করে সাল লেখেন, ১৯৮০। একই ম্যানুয়ালে অ্যাপলের প্রথম দিকের বিনিয়োগকারী মাইকা মারকুলারেরও স্বাক্ষর ছিল।

আরআর অকশন এক বিবৃতিতে জানিয়েছে, স্টিভ জবসের স্বাক্ষর করা ওই ম্যানুয়ালটি ৭ লাখ ৮৭ হাজার ৪৮৪ হাজার ডলারে বিক্রি হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, একবার অ্যাপলের প্রচারণা চালাতে যুক্তরাজ্যে যান স্টিভ জবস ও মারকুলা। তখনই ম্যানুয়ালে স্বাক্ষর করেন তারা। ম্যানুয়ালটি দেওয়া হয় জুলিয়ান ব্রুয়ার নামের এক কিশোরকে। জুলিয়ানের বাবা যুক্তরাজ্যে অ্যাপলের কম্পিউটার বিপণনে যুক্ত ছিলেন।

সেই দিনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে জুলিয়ান বলেছেন, ‘আমি তখন শোবার ঘরে বসে অ্যাপল টুতে গেমস খেলছিলাম। হঠাৎ বাবা ডাকলেন। নিচে গেলে তিনি কয়েকজন অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন।’

জুলিয়ান আরও বলেন, ‘তখন স্টিভ জবস ও মাইকা মারকুলাকে দেখে আমি অবাক হয়ে যাই। আমার হাতে তখন ম্যানুয়ালটি ছিল, স্টিভ জবস ম্যানুয়ালটিতে স্বাক্ষর করায় এটি কতটা মূল্যবান হয়েছিল, তা আমি পরে বুঝতে পারি।’

নিলামে ম্যানুয়ালটি কিনেছেন জিম ইরসে নামের এক ব্যক্তি। তিনি বলেছেন, ‘বিগত দুই শতাব্দীর মধ্যে বিখ্যাত ও সবচেয়ে উদ্ভাবনী ব্যক্তিত্বের কথা মাথায় এলেই স্টিভ জবসের নাম আসে।’

১৯৭৭ সালে অ্যাপল টু-এর যাত্রা শুরু। এটি ছিল অ্যাপলের প্রথম সফল পণ্য। সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য এটিকে প্রথম কম্পিউটার হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭৯ সালে কম্পিউটারে প্রথম স্প্রেডশিট ব্যবহার শুরু হয় অ্যাপল টু-এর হাত ধরে। পরে বাণিজ্যিকভাবে ব্যবহারে জনপ্রিয়তা পায় এটি।

সূত্র: এনডিটিভি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গ...

পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত...

জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা