আন্তর্জাতিক

ফিলিস্তিনি কিশোরকে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলি বাহিনী নানা সময়ে নানা ভাবে নির্যাতন চালায় ফিলিস্তিনিদের উপর। এবার ফিলিস্তিনি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে নাবলাসের কাছে একটি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনী গুলি চালালে ১৫ বছর বয়সী ওই কিশোর নিহত হয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ইমাদ খালেদ সালেহ হাশাশ নামের ওই কিশোর নিহত হয়েছে। বালাতা শরণার্থী শিবিরে থাকা ওই কিশোরের মাথায় গুলি লেগেছিল। খবর আল জাজিরার।

এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ওই শরণার্থী শিবিরে এক সন্দেহভাজনকে আটক করতে রাতভর অভিযান চালিয়েছে।

তাদের দাবি, অভিযানের সময় বিভিন্ন ভবনের ছাদ থেকে তাদের লক্ষ্য করে গোলাবারুদ নিক্ষেপ করা হয়। এর জবাবে ইসরায়েলি বাহিনীও পাল্টা গুলি চালায়।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, ইসরায়েলের গুলিতে কিশোরের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে গাজা উপত্যকার নিয়ন্ত্রণে থাকা ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

বালাতা ক্যাম্পে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিদের প্রতিরোধের ঘটনায় প্রশংসাও করেছে এই সংগঠন।

পশ্চিমতীরে প্রায়ই ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি নাগরিকদের হত্যার ঘটনা ঘটছে। এর আগে চলতি মাসের শুরুতে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা