আন্তর্জাতিক

সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকার অনুমোদন দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: চীনে তৈরি করোনার সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছে সৌদি আরব। এতে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ হজ পালনে আর বাধা রইল না।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব আগে করোনার চারটি টিকার অনুমোদন দেয়। এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না। নতুন করে গতকাল মঙ্গলবার সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দেয় সৌদি আরব কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেলো।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে সৌদি কর্তৃপক্ষ জানায়- যেসব বিদেশি পর্যটকের সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেয়া আছে, তারাই কেবল ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা