আন্তর্জাতিক

নাইজেরিয়ার প্রেসিডেন্টের ছেলের বিয়েতে ৭০ বিমান অতিথি

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারীর মধ্যে নাইজেরিয়ায় প্রেসিডেন্টের একমাত্র ছেলে ইউসুফ বুহারির বিয়ে হয়েছে দেশটির অন্যতম প্রধান ধর্মীয় নেতার মেয়ে জাহরা নাসির বায়েরোর সঙ্গে। বর-কনের যুক্তরাজ্যে পড়তে গিয়ে সাক্ষাৎ হয়। দেশটির কানে রাজ্যে আয়োজিত দুই প্রভাবশালী পরিবারের সন্তানের বিয়েতে আড়ম্বরের কোনো কমতি ছিলো না।

এমির অব বিচি প্যালেসে এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেন কয়েক হাজার মানুষ। বিয়ে উপলক্ষে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

বুহারির পরিবার কনের পরিবারকে পাঁচ লাখ নাইরা দিয়েছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সাধারণত বিয়েতে বর যে পরিমাণ অর্থ পরিশোধ করেন, এই অর্থের পরিমাণ তার চেয়ে ১০ গুণ বেশি।

স্থানীয় সময় গত শুক্রবার ও শনিবার দুই দিন ধরে বিয়ের এ অনুষ্ঠান চলে।

সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে ৭০টির বেশি ব্যক্তিগত বিমানে অতিথিরা আসেন। বেশির ভাগ অতিথিই মাস্ক পরেছিলেন। বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করছেন যোগাযোগমন্ত্রী ইমাম ইসা আলী পানতামি।

বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের গভর্নর, সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনৈতিক নেতা যোগ দেন। তাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুশারির পূর্বসূরি গুডলাক জোনাথন। ২০১৫ সালের নির্বাচনে বুশারি তাকে পরাজিত করেন। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন গাম্বিয়ার ফার্স্ট লেডি ফাতৌমাতা বাহ ব্যারো ও প্রতিবেশী দেশ নাইজারের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু ইসোউফু।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা