আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্যায় নিহত ২১, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে আকস্মিক বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২০ জন। টেনেসির মধ্যাঞ্চলীয় হামফ্রিস কাউন্টির মধ্য দিয়ে বয়ে যাওয়া বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় সময় রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কাউন্টিটির ওয়েভারলি শহরের পুলিশ ও দমকল বাহিনীর প্রধান গ্রান্ট গিলেস্পি বলেন, গত কয়েকদিনে প্রাণহানিসহ ব্যাপক ক্ষতির অভিজ্ঞতা হয়েছে আমাদের।

হামফ্রিস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবার ওয়েভারলি শহরেই বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। কাউন্টির অন্য কোথাও আরেকজনের মৃত্যু হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ৪৫ জন নিখোঁজ বলে জানানো হলেও পরে সংখ্যাটি সংশোধন করে প্রায় ২০ জন বলে জানানো হয়।

গিলেস্পি জানান, ঝড়বৃষ্টির কারণে ৯১১-সহ মোবাইল ফোনের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই স্বজনদের খোঁজ পাচ্ছিলেন না, তাই প্রথমে নিখোঁজের সংখ্যা অনেক বেশি বলে অনুমান করা হয়েছিলো।

ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ওয়েভারলিতে স্কুল, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনাসহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। ক্ষতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন।

নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো রাতভর কাজ করে যাবে বলে গিলেস্পি জানিয়েছেন।

রোববার রাত ৮টা থেকে কারফিউ বলবৎ থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামফ্রিস কাউন্টি কর্তৃপক্ষ।

ওয়েভারলিতে শত শত বাড়ি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং অনেক এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে বলে টেনেসির স্থানীয় প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ এক টুইটে জানিয়েছে, হামফ্রিস কাউন্টির ম্যাকুয়েন শহরে শনিবার দিনব্যাপী ১৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, এতে টেনেসি রাজ্যে ২৪ ঘণ্টা বৃষ্টিপাতের ‘সর্বকালের রেকর্ড সম্ভবত ভেঙে গেছে’।

টেনেসিতে আকস্মিক বন্যায় ‘হঠাৎ করে অনেক মানুষের শোচনীয়’ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য হোয়াইট হাউস সব ধরনের সাহায্য, সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা