আন্তর্জাতিক

আফগানিস্তান নিয়ে জি-৭ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালে’বান শাসকদের সঙ্গে বিশ্বের কূটনৈতিক সম্পর্ক কী হবে, তা নিয়ে মঙ্গলবার ( ২৪ আগস্ট) জরুরি বৈঠকে বসছে জি-৭ দেশগুলি। বৈঠক পরিচালনা করবে যুক্তরাজ্য। সে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন ইতিমধ্যেই তালেবানের আফগানিস্তান নিয়ে একাধিক বিষয় সামনে এনেছেন।

জনসন বুঝিয়ে দিয়েছেন, যুক্তরাজ্য তালে’বান শাসকদের মেনে নিতে চায় না। তালে’বানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারির প্রস্তাবও তিনি করেছেন। জি-৭ বৈঠকে এ বিষয়ে আরো আলোচনা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

অন্যদিকে, জো বাইডেন জানিয়েছেন, ৩১ অগাস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সমস্ত সেনা সরিয়ে নিতে চায় অ্যামেরিকা। উদ্ধারকাজ আরো জোরদার করা হয়েছে। অগাস্টের মধ্যেই সমস্ত মার্কিন নাগরিককে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

রোববার হোয়াইট হাউস থেকে বাইডেন জানিয়েছেন, সপ্তাহান্তে প্রায় ১১ হাজার মার্কিন নাগিরক এবং আফগানকে উদ্ধআর করে দেশের বিমানে তোলা হয়েছে। আগামী এক সপ্তাহ উদ্ধারকাজে আরো জোর দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। বাইডেনের কথায়, ''৩১ অগাস্টের মধ্যেই যাতে উদ্ধারকাজ শেষ হয়, সেই চেষ্টাই চালাচ্ছে অ্যামেরিকা।'' বস্তুত, উদ্ধারকাজে গতি আনতে সেনার বিমানের পাশাপাশি সিভিলিয়ান এবং কমার্শিয়াল বিমানও আফগানিস্তানে পাঠানো হচ্ছে। প্রতিদিন যাতে অনেক বেশি মানুষকে দেশে ফেরানো যায়।

বাইডেন বলেছেন, যে ভাবে আফগান নাগরিকরা দেশ ছেড়ে পালাচ্ছেন, তা দেখে তার কষ্ট হচ্ছে। মনে যন্ত্রণা হচ্ছে। যে সমস্ত নাগরিকরা মার্কিন সংস্থাগুলিকে সাহায্য করেছিল, এমনকী, যারা ন্যাটোর বিভিন্ন সংস্থাকে সাহায্য করেছে, তাদের যাতে দ্রুত আফগানিস্তান থেকে উদ্ধার করে আমেরিকায় আনা যায়, তার সমস্ত প্রচেষ্টা জারি আছে। কাবুল বিমানবন্দর থেকেই আমেরিকা এখন দূতাবাসের কাজ চালাচ্ছে। সেখানে আফগান নাগরিকদের অতীত তল্লাশি করে দেখা হচ্ছে এবং ভিসার ব্যবস্থা করা হচ্ছে।

বাইডেন জানিয়েছেন, তালে’বানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে মার্কিন বাহিনী। সকলকে যাতে সুষ্ঠুভাবে বিমানবন্দর পর্যন্ত আনা যায়, তার জন্যই যোগাযোগ রাখা হচ্ছে। তালে’বান মার্কিন বাহিনীর সঙ্গে সহযোগিতা করছে বলে জানিয়েছেন বাইডেন।

বরিস জনসন অবশ্য আমেরিকার কাছে একটি আবেদন করেছেন। তার বক্তব্য, এই মুহূর্তে আফগানিস্তানের যা পরিস্থিতি, তাতে ৩১ অগাস্টের মধ্যে সকলকে উদ্ধার করা অসম্ভব। ফলে মার্কিন সেনা যেন আরো কিছুদিন সেখানে থাকে। বস্তুত, যুক্তরাজ্যেরও এক হাজার সেনা কাবুল বিমানবন্দরে আছে। তারাও উদ্ধারকাজ চালাচ্ছে। কিন্তুে আমেরিকা সেনা সরিয়ে নিলে ন্যাটোর অন্য দেশগুলিও সেনা সরাতে বাধ্য হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জনসন চাইছেন, জি-৭ এর বৈঠক থেকে তালেবানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করতে। অ্যামেরিকা জানিয়েছে, তালে’বান কী নীতি নেয়, তা দেখেই তারা সিদ্ধান্ত চাইছে। তবে জি-৭ এর বৈঠকে যে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উত্তপ্ত আলোচনা হবে, কূটনীতিকদের কাছে তা স্পষ্ট। আফগান শরণার্থীদের নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৮

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার পশ্চিমে মস্কো ও তামবভ অঞ...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ইরানে মার্কিন হামলার অষ্টম দিন

টানা ৮ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অষ্টম দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা