আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে নিহত ২০ 

আন্তর্জাতিক ডেস্ক: লোকজনকে সরিয়ে নেয়ার সময় আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ও বাইরে গত এক সপ্তাহে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাটোর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, বিমানবন্দর এলাকায় যে সংকট তৈরি হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের প্রধান কাজ হচ্ছে বিদেশিদের যত দ্রুত সম্ভব সরিয়ে নেয়া। খবর আল-জাজিরার।

ন্যাটোর ওই কর্মকর্তা আরও বলেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে কোন ধরনের বিবাদে না জড়িয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

বিদেশি সৈন্যদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়ায় সশস্ত্র বাহিনী তড়িৎগতিতে ক্ষমতায় ফেরার অভিযান শুরু করে চলতি মাসের শুরুর দিকে। সশস্ত্র বাহিনীর অভিযানের মুখে দেশটির ক্ষমতা থেকে বিতাড়িত হন প্রেসিডেন্ট আশরাফ ঘানি, পালিয়ে যান সংযুক্ত আরব আমিরাতে। আফগান সরকারের পতনের পর শিগগিরই সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে সশস্ত্র বাহিনী।

সশস্ত্র বাহিনী আবারও ক্ষমতায় আসায় দুই দশক আগে তাদের শাসনের সময়ের কঠোর বিধি-বিধান ফিরতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন দেশটির নাগরিকরা। সুন্নীপন্থী ইসলামি এই গোষ্ঠীর অতীত শাসনের দুঃসহ স্মৃতি স্মরণ করে হাজার হাজার আফগান দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা