আন্তর্জাতিক

পুরোনো ফ্রিজ কিনে কপাল খুললো জেজুর 

নিজস্ব প্রতিবেদক: পুরাতন একটি ফ্রিজ কিনেছিলেন তিনি। তাতেই কেল্লাফতে। ফ্রিজ খুলতেই তা থেকে বেরিয়ে এলো লাখ লাখ টাকা। ঘটনাটি দক্ষিণ কোরিয়ার। তবে সেই অর্থ নিজের কাছে না রেখে পুলিশের কাছে হস্তান্তর করেছেন তিনি।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ডের ওই বাসিন্দা সম্প্রতি অনলাইনে একটি পুরোনো ডিপ ফ্রিজ কেনেন। ফ্রিজটি কিনেছিলেন কোরিয়ান ঐতিহ্যবাহী খাবার খিমছী স্টোর করে রাখার জন্য।

বাসায় আনার পর ভেতরটা পরিষ্কার করছিলেন তিনি। ওই সময় ফ্রিজের একেবারে তলায় টেপ দিয়ে মোড়ানো লুকানো অবস্থায় টাকার বান্ডিল দেখতে পান।

সেই অর্থের পরিমাণ দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ১ কোটি ১০ লাখ ওন, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা। সেখানে ছিল প্রত্যেকটা ৫০ হাজার ওনের কোরিয়ান নোট। এই অর্থ পাওয়ার পর পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশের কাছে সব অর্থ তুলে দেন।

পুরোনো ফ্রিজের ভেতর এত টাকা কীভাবে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলেছেন, ফ্রিজটি অনলাইনে যিনি বিক্রি করেছেন তাকে শনাক্ত করার কাজ চলছে। এছাড়া ফ্রিজ পরিবহন ও হস্তান্তরে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন তারা।

তদন্তে যুক্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, পুরোনো ফ্রিজের ভেতর অর্থ পাওয়ার ঘটনা সত্যিই বিরল। এ রকম ঘটনা তিনি তার চাকরি জীবনে দেখেননি।

দক্ষিণ কোরিয়ার লস্ট অ্যান্ড ফাউন্ড অ্যাক্ট অনুযায়ী, ফ্রিজে পাওয়া অর্থের প্রকৃত মালিক পাওয়া না গেলেও যিনি ফ্রিজটি কিনেছেন, তিনি ওই অর্থ পাবেন। তবে এই অর্থের সঙ্গে কোনো অপরাধের ঘটনা জড়িত থাকলে তা সরকারি কোষাগারে জমা হবে।

এদিকে ব্যাংকের সুদের হার কম হওয়ায় দক্ষিণ কোরিয়ায় ফ্রিজের মধ্যে অর্থ রাখার প্রবণতা দেখা যাচ্ছে বলে জানিয়েছে কোরিয়ান সংবাদপত্রের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, সামান্য সুদের আশায় না থেকে মানুষের মধ্যে ডিপ ফ্রিজে অর্থ রাখার প্রবণতা দেখা যাচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা